নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে কৃষক খুন

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের কালিয়ায় মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মানসুর মোল্যা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নূর

2026-09-27T10:16:56+00:00
2026-09-27T10:16:56+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে কৃষক খুন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ এএম 
মানসুর মোল্যা। ছবি : সংগৃহীত
নড়াইলের কালিয়ায় মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মানসুর মোল্যা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নূর ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। হামলার ঘটনায় অভিযুক্ত হাসিব মোল্যা (২০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। অভিযুক্ত হাসিব একই গ্রামের লিপটন মোল্যার ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে গত শুক্রবার পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাসেদ মোল্যার সঙ্গে তার বংশের হাসিব মোল্যার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসিব ইউপি সদস্যকে কিল-ঘুষি মেরে লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে।

এর পরদিন শনিবার রাত ১০টার দিকে কদমতলা ত্রিমোহনা মোড়ের একটি দোকানে হাসিব গেলে ইউপি সদস্যের চাচাতো ভাই মানসুর মোল্যা ও নূর ইসলাম তার কাছে মেম্বারকে মারধরের কারণ জানতে চান। এ সময় ক্ষিপ্ত হয়ে হাসিব ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ।


হামলায় গুরুতর আহত মানসুরকে উদ্ধার করে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে পৌঁছালে তিনি মারা যান। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ইউপি সদস্য কাসেদ মোল্যা বলেন, হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদকসেবন করতে নিষেধ করায় তিনি ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্ছিত করেন। পরে তার চাচাতো ভাই মানসুর ও নূর ইসলামের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহত মানসুরের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নড়াইল  কালিয়া  কৃষক হত্যা  মাদকসেবন  ইউপি সদস্য  পেড়লী ইউনিয়ন  কদমতলা  হত্যা  পুলিশ অভিযান  অপরাধ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: