শেখ হাসিনার জন্মদিন পালন, কেক-মোটরসাইকেল রেখে পালাল ছাত্রলীগ নেতারা

শরীয়তপুর (মাল্টিমিডিয়া) প্রতিনিধি

সারাদেশ

শরীয়তপুরের জাজিরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জড়ো হওয়া ব্যক্তিরা সরে

2026-09-27T10:27:46+00:00
2026-09-27T10:28:18+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শেখ হাসিনার জন্মদিন পালন, কেক-মোটরসাইকেল রেখে পালাল ছাত্রলীগ নেতারা
শরীয়তপুর (মাল্টিমিডিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ এএম  আপডেট: ২৭.০৯.২০২৬ ১০:২৮ এএম
সংগৃহীত ছবি
শরীয়তপুরের জাজিরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জড়ো হওয়া ব্যক্তিরা সরে যান। পরে সেখান থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকজন যুবক জোড়াব্রিজ এলাকায় জড়ো হন। একপর্যায়ে সেখানে কেক কাটার আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা দ্রুত সরে যান।

পরে ঘটনাস্থলে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে সেগুলো উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।


অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে ২৩ সেপ্টেম্বর জাজিরার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই মিছিলে কয়েকজনকে দেখা যায়। জেলা পুলিশের পক্ষ থেকে ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল।

প্রসঙ্গত, শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে শনিবার ঢাকার ধানমন্ডিতেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় মিছিলের খবর পাওয়া গেছে। সেখানে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

সময়ের আলো/জোই
  বিষয়:   শরীয়তপুর  জাজিরা  শেখ হাসিনা  জন্মদিন  ছাত্রলীগ  আওয়ামী লীগ  জাজিরা পুলিশ  কেক  মোটরসাইকেল  রাজনৈতিক কর্মসূচি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: