অস্ত্রের মুখে খামারিকে জিম্মি করে গরু লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে খামারিকে জিম্মি করে একটি খামার থেকে চারটি গরু ডাকাতির ঘটনা ঘটেছে।শনিবার (১০ জানুয়ারি) ভোর ৪টার দিকে

2026-01-10T19:40:18+00:00
2026-01-10T19:40:18+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অস্ত্রের মুখে খামারিকে জিম্মি করে গরু লুট
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে খামারিকে জিম্মি করে একটি খামার থেকে চারটি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। 

শনিবার (১০ জানুয়ারি) ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের আম্বর পাল্প অ্যান্ড পেপার মিল সংলগ্ন এলাকার একটি খামারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী খামার মালিক আরিফ হোসেন জানান, শনিবার ভোর রাতে আট সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল খামারে হানা দেয়। এ সময় পাশের পেপার মিলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড মো. রেজাউল করিমকে মারধর করে তারা। পরে তাকে হাত-পা বেঁধে রেখে খামার থেকে চারটি গরু লুট করে নিয়ে যায় ডাকাতরা। লুট হওয়া গরুগুলোর মূল্য প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা।

তিনি আরও জানান, দীর্ঘ চার বছর ধরে স্বাবলম্বী হওয়ার আশায় তিনি গরুর খামারটি পরিচালনা করে আসছিলেন। প্রতি বছর ঈদুল আজহায় গরু বিক্রির অর্থ দিয়ে খামার সম্প্রসারণ করতেন। কিন্তু রাতের ডাকাতিতে তার দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে গেছে বলে জানান তিনি।

আম্বর পাল্প অ্যান্ড পেপার মিলের সিকিউরিটি গার্ড আবু বক্কর জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় একটি দেশীয় অস্ত্র (দা) ঘটনাস্থলে ফেলে যায়। তবে খামারের সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি হলুদ রঙের ট্রাক ব্যবহার করে ডাকাতরা গরুগুলো নিয়ে যায়। ভুক্তভোগীরা দ্রুত দোষীদের ও গরু উদ্ধারের দাবি জানিয়েছেন।


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, খামার মালিক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গরু উদ্ধারে পুলিশ কাজ করছে।

আরআর
  বিষয়:   সিদ্ধিরগঞ্জ  অস্ত্র  গরু  ডাকাতি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: