ফুটবল খেলায় গোল নিয়ে দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ২০

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলায় গোল নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ

2026-01-10T21:27:40+00:00
2026-01-10T21:27:40+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ফুটবল খেলায় গোল নিয়ে দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ২০
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ২৬৫)
ফুটবল খেলায় গোল নিয়ে দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলায় গোল নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। 

শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কয়েকদিন ধরে মধ্যেরচর ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে ফুটবল লীগ টুর্নামেন্ট চলছিল। গত ৯ জানুয়ারি বিকালে সেমিফাইনালে ভাটিকৃষ্ণ নগর একাদশ ও মধ্যেচর কলেজপাড়া একাদশ অংশগ্রহণ করেন। খেলা চলাকালীন প্রথমে মধ্যেরচর কলেজপাড়া একাদশ গোল দেয়। পরে কয়েক মিনিটের মধ্যে ভাটিকৃষ্ণনগর একাদশ দুইটি গোল দিলে মাঠে দুই দলের মধ্যে হট্টগোল তৈরি হয়। পরে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। তবে ওইদিন রাতে ভৈরব থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।

এদিকে, বিষয়টি নিষ্পত্তির জন্য আজ (শনিবার) সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দুপক্ষকে নিয়ে সালিশ বৈঠকে বসে। কিন্তু সেখানে উত্তেজনা দেখ দিলে সালিশ পণ্ড হয়ে যায়। 

পরবর্তীতে মধ্যেরচর পশ্চিম পাড়া ও পূর্বপাড়ার লোকজন বিভক্ত হয়ে দা, লাঠি, বল্লম, টেঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টানা তিন ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। এতে ২০ জন আহত হন।

আহতের মধ্যে সেলিম মিয়া (৩৫), ওয়াসকুরুনী (৪৫), জিনিয়া বেগম (২৪), ইমন মিয়া (২২), সাদ্দাম মিয়া (৩০), সাঝু মিয়া (৫৪), সবুজ মিয়া (৩৩), শরীফ মিয়া (২৫), মাহবুল মিয়া (৩৪), পাবেল মিয়া (২৬), ইকবাল সেন (৫১), সালমান ফরাজি (১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সবুজ ও সাদ্দাম কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

খবর পেয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. আজিমুল হকের নেতৃত্বে ভৈরব থানা পুলিশ ও ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভৈরব থানা পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা করেছে পুলিশ।

এফআর


  বিষয়:   ভৈরব  ফুটবল খেলা  গোল নিয়ে  দ্বন্দ্ব  রক্তক্ষয়ী সংঘর্ষ  নারীসহ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: