‘দেশে বিয়ে সেরে ফের ভারতে হাদি হত্যার ‘মাস্টারমাইন্ড’ বাপ্পি’, ‘দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম’, ‘ভারতে না খেলার বিষয়ে অনড় বাংলাদেশ’, ‘বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করল ইরানের সেনাবাহিনী’, ‘চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা’—সহ আজকে দিনভর আলোচিত ছিল বেশ কিছু খবর।
সময়ের আলোর পাঠকদের জন্য শনিবার (১০ জানুয়ারি) প্রকাশিত এ রকম সাতটি উল্লেখযোগ্য খবর তুলে ধরা হলো—
দেশে বিয়ে সেরে ফের ভারতে হাদি হত্যার ‘মাস্টারমাইন্ড’ বাপ্পি
ঢাকা উত্তর সিটির ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিটে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে। বিস্তারিত পড়তে ক্লিক করুন
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। বিস্তারিত পড়তে ক্লিক করুন
ভারতে না খেলার বিষয়ে অনড় বাংলাদেশ
ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিস্তারিত পড়তে ক্লিক করুন
বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করল ইরানের সেনাবাহিনী
ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশে দেশটির নিয়মিত সেনাবাহিনী ও সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘রেড লাইন’ ঘোষণা করেছে। আইআরজিসি ও সেনাবাহিনী পৃথক বিবৃতিতে এই ‘রেড লাইন’ ঘোষণা করেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন
চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা
চট্টগ্রামের ফটিকছড়িতে জামাল প্রকাশ ওরফে ছোট জামাল (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাসির নামে আরও একজন গুরুতর আহত হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন
রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৮) নামে এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ ডিসেম্বর) খিলগাঁও দক্ষিণ বনশ্রীর দশতলার সামনে একটি টিনসেট বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়তে ক্লিক করুন
৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না : তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিকপথে পরিচালিত করবে বলে আশ্বাস দিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ৫ অগাস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। বিস্তারিত পড়তে ক্লিক করুন
আরআর