জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছে জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একই সঙ্গে জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের

2026-01-11T18:35:51+00:00
2026-01-11T18:35:51+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছে জবি শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১০৩)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একই সঙ্গে জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকাল চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন, জকসুর সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলীম আরিফ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা।

বৈঠকে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, দ্বিতীয় সমাবর্তন আয়োজন এবং ডিনস অ্যাওয়ার্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন

বৈঠক শেষে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘অর্থ মন্ত্রণালয় থেকে ইউজিসির বরাবর অর্থ ছাড়ের বিষয়ে চিঠি এলেও এখনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে অর্থ উপদেষ্টার সঙ্গে ইউজিসি চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক অনুষ্ঠিত হবে।’

তিনি আরও জানান, ‘এই সপ্তাহের মধ্যেই বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করা হবে এবং চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।’

দ্বিতীয় ক্যাম্পাস প্রসঙ্গে ভিপি বলেন, ‘দ্বিতীয় ক্যাম্পাসের মাস্টারপ্ল্যান ইতোমধ্যে ইউজিসিতে জমা দেওয়া হয়েছে। ইউজিসি বর্তমানে প্ল্যানটি পর্যালোচনা করছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।’

এ ছাড়া দ্রুত দ্বিতীয় সমাবর্তন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইউজিসিকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে ইউজিসি কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে।

এএডি/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: