আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।রোববার (১১ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র

2026-01-11T19:26:40+00:00
2026-01-11T19:26:40+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
সারাদেশ
আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:২৬ পিএম 
কুড়িগ্রামে বিরল প্রজাতির ময়ূর উদ্ধার। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। 

রোববার (১১ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার একটি বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ময়ূরটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পান তারা। পরে কয়েকজন মিলে ময়ূরটিকে ধরার চেষ্টা করলে একপর্যায়ে সেটি ভুট্টাক্ষেতে ব্যবহৃত জালে আটকা পড়ে আহত হয়। এরপর ওই এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটিকে উদ্ধার করে নিজ বাড়িতে রাখেন।

স্থানীয়দের ভাষ্যমতে, ময়ূরটির ওজন আনুমানিক চার কেজি। খবর পেয়ে রোববার সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ময়ূরটিকে উদ্ধার করেন।
আরও পড়ুন

উলিপুর উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, উদ্ধার করা ময়ূরটির বাম পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে এর চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, ‘উদ্ধার করা ময়ূরটিকে উন্নত চিকিৎসা ও নিরাপদ সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।’

এএডি/


  বিষয়:   আহত  ময়ূর  উদ্ধার  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: