অলংকারের ‘মা মনি’ আসছে

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

কর্মজীবী মায়ের জীবন মানেই দায়িত্ব, লড়াই আর নিঃশব্দ ত্যাগ। সেই বাস্তবতারই আবেগঘন গল্প নিয়ে আসছে নাটক ‘মা মনি’। একজন কর্মজীবী

2026-01-11T20:13:49+00:00
2026-01-11T21:20:48+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
অলংকারের ‘মা মনি’ আসছে
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৮:১৩ পিএম  আপডেট: ১১.০১.২০২৬ ৯:২০ পিএম  (ভিজিট : ৪২৭)
আবেগঘন গল্প নিয়ে আসছে নাটক ‘মা মনি’। ছবি : সংগৃহীত
কর্মজীবী মায়ের জীবন মানেই দায়িত্ব, লড়াই আর নিঃশব্দ ত্যাগ। সেই বাস্তবতারই আবেগঘন গল্প নিয়ে আসছে নাটক ‘মা মনি’। একজন কর্মজীবী মা ও তার ছোট্ট সন্তানের সম্পর্ক, ভালোবাসা আর প্রতিকূলতার গল্প তুলে ধরেছে এই নাটক, যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা।

নাটকটিতে কর্মক্ষেত্রে একজন নারীর প্রতিদিনের সংগ্রাম, সমাজের চাপ এবং দায়িত্বের ভার খুব সংবেদনশীলভাবে ফুটে উঠেছে। একই সঙ্গে দেখানো হয়েছে- একজন মায়ের কাছে সন্তানের জন্য ভালোবাসা কতটা নিঃস্বার্থ ও অকৃত্রিম। গল্পের আবেগ, বাস্তবতা আর মানবিক দৃষ্টিভঙ্গি নাটকটিকে করে তুলেছে আলাদা।

‘মা মনি’ নাটকে ‘মা’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। তার সংযত ও প্রাণবন্ত অভিনয় চরিত্রটিকে দিয়েছে গভীরতা। অন্যদিকে ‘মনি’ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন নুর।
আরও পড়ুন

নাটকটিতে রয়েছে দুটি গান, যা গল্পের আবহকে আরও শক্তিশালী করেছে। ‘দুই নয়নের মনি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সানিয়া সুলতানা লিজা, আর ‘জীবন তরী’ গানটিতে কণ্ঠ দিয়েছেন নিয়াজ মাখদুম।

এই নাটকের গল্প রচনা ও পরিচালনা করেছেন আশরাফ ব্যাকুল। নাটকটি দর্শকরা দেখতে পাবেন জয় এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। প্রচার হবে সোমবার দুপুর ২টা থেকে।

এএডি/


  বিষয়:   অলংকার  মা মনি  গল্প  নাটক 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: