ঈদে শুরু নতুন তিনটি মাল্টিপ্লেক্সের

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশের তিন জেলায় চালু হতে যাচ্ছে নতুন তিনটি মাল্টিপ্লেক্স। ঈদ কেন্দ্র করে এসব প্রেক্ষাগৃহ দর্শকের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করা

2026-01-11T22:28:03+00:00
2026-01-11T22:28:03+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ঈদে শুরু নতুন তিনটি মাল্টিপ্লেক্সের
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:২৮ পিএম 
স্টার সিনেপ্লেক্স। ছবি : সংগৃহীত
দেশের তিন জেলায় চালু হতে যাচ্ছে নতুন তিনটি মাল্টিপ্লেক্স। ঈদ কেন্দ্র করে এসব প্রেক্ষাগৃহ দর্শকের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ ও বগুড়ায় দুটি মাল্টিপ্লেক্স নির্মাণ করছে দেশের শীর্ষ প্রদর্শনী প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, নারায়ণগঞ্জের জালকুঁড়ি এলাকায় সীমান্ত টাওয়ারে নির্মাণাধীন শাখাটিতে তিনটি হল থাকবে। সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদুল ফিতরেই এটি দর্শকের জন্য উন্মুক্ত করা হবে। পাশাপাশি বগুড়ার পুলিশ প্লাজায় স্টার সিনেপ্লেক্সের আরেকটি শাখার কাজও চলমান রয়েছে। সেখানে দুটি হল থাকবে এবং চলতি বছরের মধ্যেই এটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সারা দেশে সিনেমা হল কমে যাওয়ার প্রেক্ষাপটে নতুন প্রেক্ষাগৃহ চালুর বিষয়ে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, স্টার সিনেপ্লেক্স আগে থেকেই সারা দেশে ১০০টি পর্দা চালুর ঘোষণা দিয়েছিল। নারায়ণগঞ্জ ও বগুড়ার প্রকল্পগুলোর কাজ অনেক আগেই শুরু হলেও বিভিন্ন কারণে তা শেষ হতে সময় লেগেছে।
আরও পড়ুন

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বড় শহরগুলোকে গুরুত্ব দেওয়া হলেও ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও মাল্টিপ্লেক্স সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। নতুন হলগুলো চালু হলে সিনেমার দর্শক বাড়বে বলে মনে করি। 

এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন পদ্মা সিনেপ্লেক্সের কাজও প্রায় শেষ পর্যায়ে। এর মালিক ও চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, মাল্টিপ্লেক্সটির প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ঈদুল আজহায় উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এলাকাটিতে এখনও কোনো মাল্টিপ্লেক্স না থাকায় দর্শকের চাহিদার কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

একের পর এক সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার বাস্তবতায় যখন দেশের চলচ্চিত্র প্রদর্শনী খাত সংকুচিত, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছে এই নতুন মাল্টিপ্লেক্স প্রকল্পগুলো চালু হওয়ার খবরে।

এএডি/
  বিষয়:   ঈদ  মাল্টিপ্লেক্স  সিনেমা হল  মুভি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: