গাঁজাসহ আটক ছাত্রদল নেতা

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিলকে গাঁজা, নগদ টাকা ও অনলাইন জুয়ায় ব্যবহৃত একাধিক সিম কার্ডসহ আটক

2026-01-11T22:41:34+00:00
2026-01-11T22:41:34+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গাঁজাসহ আটক ছাত্রদল নেতা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম 
আটক ছাত্রদল নেতা শিশির আহমেদ শাকিল। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিলকে গাঁজা, নগদ টাকা ও অনলাইন জুয়ায় ব্যবহৃত একাধিক সিম কার্ডসহ আটক করেছে সেনাবাহিনী। 

রোববার (১১ জানুয়ারি) ভোরে তাকে আটক করা হয়।

আটক ছাত্রদল নেতা শাকিল গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের ছেলে। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত একজন নেতার বিরুদ্ধে মাদক ও অনলাইন জুয়ার মতো অভিযোগ তরুণ সমাজের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে। তারা এ ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

গাংনী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিলকে আটক হয়। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, নগদ ৫৩ হাজার ১০০ টাকা এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত সাতটি সিম কার্ড উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটকের পর চাঁদাবাজি ও গাঁজা রাখার ঘটনা সত্যতা স্বীকার করে শাকিল। পরে তাকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, শিশির আহমেদ শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তার কাছ থেকে উদ্ধার হওয়া নগদ অর্থ ও সিম কার্ডের সূত্র ধরে অনলাইন জুয়া সংক্রান্ত বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এফআর


  বিষয়:   মেহেরপুর  গাংনী পৌর ছাত্রদল  গাঁজাসহ আটক  ছাত্রদল নেতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: