বাংলাদেশসহ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ এশিয়ার চার দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় আরও কড়াকড়ি আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার। এর মধ্যে রয়েছে বাংলাদেশ-ভারতও।দেশটির একাধিক সংবাদমাধ্যম থেকে

2026-01-12T00:52:01+00:00
2026-01-12T00:52:01+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশসহ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি অস্ট্রেলিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:৫২ এএম 
সংগৃহীত ছবি
দক্ষিণ এশিয়ার চার দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় আরও কড়াকড়ি আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার। এর মধ্যে রয়েছে বাংলাদেশ-ভারতও। দেশটির একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, একের পর এক ‘জালিয়াতির ঘটনার’ প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের শিক্ষার্থীরাও ভিসা পাওয়ার ক্ষেত্রে এই কড়াকড়ির মুখে পড়বেন।

সংবাদমাধ্যমটি বলছে, গেল বছর অস্ট্রেলিয়ায় যত বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন, তার এক তৃতীয়াংশই এই চার দেশের।

দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাবেক উপসচিব আবুল রিজভি বলেন, এখন থেকে এসব দেশের শিক্ষার্থীদের ভিসা যাচাইয়ের প্রক্রিয়া ‘লেভেল-টু’ থেকে ‘লেভেল-থ্রি’ তে উন্নীত করা হয়েছে।


স্বরাষ্ট্র দফতরের এক মুখপাত্রের বরাত দিয়ে ‘নিউজ ডটকম ডটএইউ’ বলেছে, ২০২৬ সালের ৮ জানুয়ারি এই পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে জালিয়াতির সমস্যাগুলো আরো ভালোভাবে যাচাই করা সম্ভব হবে। একই সঙ্গে অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের মানসম্মত সুবিধা দেওয়া অব্যাহত রাখা যাবে।

ওই মুখপাত্র বলেন, অস্ট্রেলিয়া সরকার চায়, এখানে অবস্থানকালে সব শিক্ষার্থীর মধ্যে যেন এ দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে ইতিবাচক মনোভাব বজায় থাকে। আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের ভিসা কর্মসূচিতে সঠিক কাঠামো থাকা জরুরি, যেন বিদেশি শিক্ষার্থীরা সেরা মানের শিক্ষা পেতে নিশ্চিন্তে অর্থ খরচ করতে পারেন।

অস্ট্রেলিয়ার ‘সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেইমওয়ার্ক’ (এসএসভিএফ) অনুযায়ী, বিভিন্ন দেশ ও শিক্ষা প্রতিষ্ঠানকে নানা সূচকের ভিত্তিতে একটি ‘এভিডেন্স লেভেল’ দেওয়া হয়।

সময়ের আলো/এআর
  বিষয়:   বাংলাদেশ  ভারত  কড়াকড়ি  অস্ট্রেলিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: