পাকিস্তানের বিপক্ষে ১৩ বছরের অপেক্ষার অবসান শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক

খেলা

পাকিস্তানের বিপক্ষে ১২ ওভারের ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজে ড্র করেছে শ্রীলঙ্কা। এ ম্যাচ জেতায় দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান হয়েছে

2026-01-12T02:11:14+00:00
2026-01-12T02:11:14+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
পাকিস্তানের বিপক্ষে ১৩ বছরের অপেক্ষার অবসান শ্রীলঙ্কার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২:১১ এএম 
সংগৃহীত ছবি
পাকিস্তানের বিপক্ষে ১২ ওভারের ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজে ড্র করেছে শ্রীলঙ্কা। এ ম্যাচ জেতায় দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান হয়েছে শ্রীলঙ্কার।  
 
বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচ নেমে এলো ১২ ওভারে। শেষের ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে দেড়শ ছাড়ানো পুঁজি এনে দিলেন অধিনায়ক দাসুন শানাকা। বল হাতে দুই দফায় ওভারে জোড়া শিকার ধরলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। পাকিস্তানকে হারিয়ে সমতায় সিরিজ শেষ করল লঙ্কানরা।


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে শ্রীলঙ্কার জয় ১৪ রানে। প্রথম ম্যাচে পাকিস্তানের জয়ের পর দ্বিতীয়টি বৃষ্টিতে ভেসে যায়।

ডাম্বুলায় রোববার ১২ ওভারে শ্রীলঙ্কা করে ১৬০ রান। জবাবে ১৪৬ পর্যন্ত যেতে পারে পাকিস্তান।

১৩ বছরের বেশি সময় পর ঘরের মাঠে টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে হারাতে পারল শ্রীলঙ্কা। সবশেষ ২০১২ সালের অক্টোবরে কলম্বোয় জিতেছিল তারা ১৬ রানে। এই দুটির মাঝে দেশটিতে দুই দলের ফল হওয়া তিন ম্যাচের সবকটিতে জয় পায় পাকিস্তান।

সময়ের আলো/এআর


  বিষয়:   পাকিস্তান  অপেক্ষা  অবসান  শ্রীলঙ্কা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: