বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

কু‌ড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মিস্টার আলী (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি রৌমারী সদর ইউনিয়নের

2026-01-12T12:55:09+00:00
2026-01-12T12:55:09+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
কু‌ড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:৫৫ পিএম 
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মিস্টার আলী (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। 

Advertisement
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে খাটিয়ামারী দিয়ে ২০ থেকে ২৫ জনের একটি চোরাকারবারি চক্র ‘নো ম্যান্স ল্যান্ড’ পার হয়ে ভারত সীমান্তে যায়। চোরাকারবারিরা কাঁটাতারের উপর দিয়ে ভারতীয় গরু, জিরা, মাদক ও কাপড় পারাপার করছিল। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে এবং মিস্টার আলীকে ধরে নিয়ে যায়। 


জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নাই। খোঁজ নিয়ে জানাচ্ছি।

সময়ের আলো/এএ/জেডআই
  বিষয়:   কুড়িগ্রাম  রৌমারী সীমান্ত  বিএসএফ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: