ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর প্রার্থীতা আপিল বিভাগেও স্থগিত করা হয়েছে। ১৬ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তার মনোনয়ন বাতিল করা হবে।
সোমবার (১২ জানুয়ারি) শুনানি শেষে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এ তৃতীয় দিনের আপিল শুনানি শেষে এ স্থগিতাদেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে গত ৩ জানুয়ারি একই কারণে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রথমে তার মনোনয়নপত্র স্থগিত এবং পরে বাতিল ঘোষণা করা হয়। এরপর ৯ জানুয়ারি শুক্রবার মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন ফাহিম চৌধুরী।
এ বিষয়ে জানতে ফাহিম চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
আসনটিতে বর্তমানে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
সময়ের আলো/এমএইচজে/এসকে/