৪৫ হাজার ময়না আটক করল কাতার, কেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পরিবেশের জন্য ক্ষতিকর অনুপ্রবেশকারী ময়না পাখির সংখ্যা নিয়ন্ত্রণে কাতারের জাতীয় কর্মসূচি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০২২ সালে শুরু হওয়া এ

2026-01-12T22:40:49+00:00
2026-01-12T22:40:49+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
৪৫ হাজার ময়না আটক করল কাতার, কেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:৪০ পিএম 
পরিবেশের জন্য ক্ষতিকর অনুপ্রবেশকারী ময়না পাখির সংখ্যা নিয়ন্ত্রণে কাতারের জাতীয় কর্মসূ। সংগৃহীত ছবি
পরিবেশের জন্য ক্ষতিকর অনুপ্রবেশকারী ময়না পাখির সংখ্যা নিয়ন্ত্রণে কাতারের জাতীয় কর্মসূচি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০২২ সালে শুরু হওয়া এ অভিযানে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৪৫ হাজার ময়না পাখি আটক করা হয়েছে।

কাতার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন জাতীয় ময়না দমন অভিযানের মাঠপর্যায়ের নেতা সালেহ আল-ইয়াফাই জানান, দেশজুড়ে ৪৫টি নির্ধারিত এলাকায় ৭৩১টি খাঁচা ব্যবহার করে এসব পাখি ধরা হয়েছে।

তিনি বলেন, আগামী মাসগুলোতে আরও নতুন এলাকা এই অভিযানের আওতায় আনা হবে।

অভিযান সফল করতে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছেন তিনি। কোথাও ময়না পাখির ঝাঁক দেখা গেলে ১৬০৬৬ নম্বর হটলাইনে জানানোর আহ্বান জানান আল-ইয়াফাই। পাশাপাশি, গাছে নিয়মিত ছাঁটাই করা এবং বাড়ির দেয়ালের ফাঁকফোকর বন্ধ রাখার পরামর্শ দেন, যাতে এসব পাখি বাসা বাঁধতে না পারে।


পরিবেশবিদদের মতে, ময়না পাখি স্থানীয় পাখি প্রজাতি ও তাদের বাসা ধ্বংস করে, কৃষি ফসলের ক্ষতি করে এবং মানুষের মধ্যে সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি তৈরি করে। এ পাখির বিস্তার স্থানীয় পরিবেশ ব্যবস্থায় গুরুতর ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে।

সময়ের আলো/এমএইচজে/এসকে/



  বিষয়:   ময়না পাখি  কাতার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: