দুই বছর পর ‘কাঁটা’র সিক্যুয়েল

আনন্দ সময় প্রতিবেদক

একজন ঘুষখোর কর্মচারীর গল্প নিয়ে নির্মিত নাটক ‘কাঁটা’ গত বছর প্রচারে আসার পর বেশ সাড়া ফেলেছিল। এবার আসছে এর সিক্যুয়েল।

2026-01-13T04:01:59+00:00
2026-01-13T04:01:59+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দুই বছর পর ‘কাঁটা’র সিক্যুয়েল
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:০১ এএম 
দুই বছর পর ‘কাঁটা’র সিক্যুয়েল। সংগৃহীত ছবি
একজন ঘুষখোর কর্মচারীর গল্প নিয়ে নির্মিত নাটক ‘কাঁটা’ গত বছর প্রচারে আসার পর বেশ সাড়া ফেলেছিল। এবার আসছে এর সিক্যুয়েল। গল্পেও থাকছে একটু ভিন্নতা। দুর্নীতিগ্রস্ত একজন দ্বিতীয় শ্রেণির সরকারি কর্মকর্তা হঠাৎ সৎ হওয়ার পর বুঝতে পারেন, এখন তিনি নিজেই ‘সিস্টেমের গলার কাঁটা’ হয়ে উঠেছেন। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কাঁটা ২’।

রিয়াদ মাহমুদের পরিচালনায় নাটকটি বৃহস্পতিবার থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে। এটি দুই বছর আগে মুক্তি পাওয়া ‘কাঁটা’ নাটকের সিক্যুয়েল।

নাটকটি প্রসঙ্গে রিয়াদ বলেন, এর আগে ‘কাঁটা’ নাটকটি নিয়ে দর্শকের ব্যাপক প্রশংসা পাই। সেই ধারাবাহিকতায় ‘কাঁটা ২’ নির্মাণের চিন্তা আসে। প্রথম পর্বের দুর্নীতিবাজ কর্মকর্তা ফজলুকে ঘিরে এগিয়েছে এবারের পর্ব। ফজলুর ভালো হয়ে যাওয়ার সিদ্ধান্তে কী পরিণতি হয়, সেই গল্পই দেখা যাবে এই পর্বে। আশা করছি প্রথম পর্বের মতো এই পর্বটিও দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।

‘কাঁটা ২’ নাটকের গল্পে দেখা যাবে, ফজলু হঠাৎ সৎ হয়ে উঠায় অফিসের ‘সিস্টেম’ ও পরিবার দুই দিকেই চাপে পড়ে যায় সে; ঘুষের টাকা ব্যাংকে থাকলেও সেই টাকা ব্যবহার না করায় অভাবে পড়তে হয় পরিবারকে।

হঠাৎ করে ঘুষ নেওয়া বন্ধ করে দেওয়ায় তিনি নিজেই হয়ে উঠেন অফিসেও ‘সিস্টেমের’ বাধা। বদলে যাওয়ায় নানা ভয়ভীতি দেখানো হয় ফজলুকে। শেষে প্রতারণা আর দুর্নীতির বিরুদ্ধে লড়তে ফজলুর পদক্ষেপেই এগিয়ে যাবে নাটকটি।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, সুষমা সরকার, টুইংক, শাহেদ আলী, ইকবাল হোসেন, তুহিন, ফারুকসহ অনেকে।

এফআর
  বিষয়:   রিয়াদ মাহমুদ  নাটক  দুই বছর পর  কাঁটা  সিক্যুয়েল 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: