মার্কিন নাগরিকদের ইরান ত্যাগ করার জরুরি নির্দেশ

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

এক জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

2026-01-13T13:17:29+00:00
2026-01-13T15:09:12+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন নাগরিকদের ইরান ত্যাগ করার জরুরি নির্দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:১৭ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৩:০৯ পিএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। ছবি : সংগৃহীত
এক জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। একইসঙ্গে জানানো হয়েছে, এ ক্ষেত্রে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা পাওয়ার প্রত্যাশা করা উচিত নয়।

সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল এম্বাসি তেহরান এক বিবৃতিতে জানায়, এখনই ইরান ত্যাগ করুন। এতে নাগরিকদের নিজস্ব ঝুঁকি মূল্যায়ন ও ভ্রমণ পরিকল্পনা করার আহ্বান জানিয়ে বলা হয়, আপনি যদি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে যুক্তরাষ্ট্র সরকার আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।

সতর্কবার্তায় বলা হয়েছে, ইরানে মার্কিন নাগরিকরা জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার ও আটক হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

এতে আরও উল্লেখ করা হয়, শুধুমাত্র একটি মার্কিন পাসপোর্ট বহন করাই আটক হওয়ার কারণ হতে পারে। দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে কেবল ইরানি পাসপোর্ট ব্যবহার করেই দেশ ত্যাগ করতে বলা হয়েছে।

যারা দেশ ছাড়তে অক্ষম, তাদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে—নিজ বাসভবনের ভেতরে অথবা অন্য কোনো নিরাপদ ভবনে নিরাপদ আশ্রয় নিতে এবং খাবার, পানি, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী মজুত রাখতে।

/এমএইচআর 


  বিষয়:   ইরান  আমেরিকা  নির্দেশ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: