ফোনের ব্যাটারি বাঁচাতে নতুন ফিচার আনল গুগল ফটোস

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

মোবাইল ফোনের ব্যাটারি বাঁচাতে নতুন ফিচার এনেছে গুগল ফটোস। যখন গুগল ফটোসের মতো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে বারবার ছবি বা ভিডিও ব্যাকআপ

2026-01-14T19:18:33+00:00
2026-01-14T19:44:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রযুক্তি
ফোনের ব্যাটারি বাঁচাতে নতুন ফিচার আনল গুগল ফটোস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:১৮ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ৭:৪৪ পিএম
সংগৃহীত ছবি
মোবাইল ফোনের ব্যাটারি বাঁচাতে নতুন ফিচার এনেছে গুগল ফটোস। যখন গুগল ফটোসের মতো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে বারবার ছবি বা ভিডিও ব্যাকআপ নিতে থাকে তখন স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়।

এই সমস্যার সমাধানে নতুন ফিচার নিয়ে আসছে গুগল। সম্প্রতি গুগল ফটোসের একটি পরীক্ষামূলক সংস্করণে ‘অপ্টিমাইজ ব্যাকআপ ফর ব্যাটারি লাইফ’ নামে একটি নতুন সেটিং যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই ফিচারটি চালু হলে ব্যাটারির সাশ্রয়ী উপায়ে ব্যাকআপ নেওয়া যাবে।

নতুন ফিচারটি কীভাবে কাজ করবে :

অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে কম গতিতে ব্যাকআপ নেবে। আপনি যখন অ্যাপ ব্যবহার করবেন না, তখন ব্যাকআপের গতি কমে যাবে। অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড কার্যকলাপ সীমিত করা হবে। অর্থাৎ, ছবি তোলার পর সঙ্গে সঙ্গে ক্লাউডে আপলোড না হলেও পরে ব্যাটারি খরচ কমিয়ে সুযোগ মতো ব্যাকআপ হবে।


ফিচারের ফলে কী পরিবর্তন হতে পারে :

দিনের বেলায় তোলা ছবি বা ভিডিও একসঙ্গে অন্য ডিভাইস বা ওয়েবে দেখা নাও যেতে পারে।
অ্যাপ খুললেই একসঙ্গে ব্যাকআপ শুরু হতে পারে।

তবে ব্যাকআপ সম্পূর্ণরূপে বন্ধ হবে না, শুধু ব্যাটারি সাশ্রয়ী উপায়ে চলবে। এর ফলে ব্যাটারি বাঁচবে, আবার ব্যাকআপ বন্ধ করে দেওয়ার ঝুঁকি থাকবে না।

এখন পর্যন্ত গুগল ফটোসের ব্যাকআপ সেটিং শুধুমাত্র ডেটা ব্যবহারের উপর নির্ভরশীল ছিল—যেমন ওয়াই-ফাই বা মোবাইল ডেটা। কিন্তু ব্যাটারি সাশ্রয়ের জন্য আলাদা কোনো অপশন ছিল না। নতুন এই ফিচারটি সেই ঘাটতি পূরণ করতে পারে।  

সময়ের আলো/এআর


  বিষয়:   ফোন  ব্যাটারি  নতুন ফিচার  গুগল ফটোস 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: