প্রকাশ্যে আরশ-সুনেরাহর ‘আঁতকা’

আনন্দ সময় প্রতিবেদক

এই সময়ের ছোটপর্দার আলোচিত জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। দর্শকদের তারা উপহার দিয়েছেন বেশ কিছু কনটেন্ট। সেই ধারাবাহিকতায়

2026-01-15T02:24:42+00:00
2026-01-15T02:36:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশ্যে আরশ-সুনেরাহর ‘আঁতকা’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২:২৪ এএম  আপডেট: ১৫.০১.২০২৬ ২:৩৬ এএম
আলোচিত জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। ছবি : সংগৃহীত
এই সময়ের ছোটপর্দার আলোচিত জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। দর্শকদের তারা উপহার দিয়েছেন বেশ কিছু কনটেন্ট। সেই ধারাবাহিকতায় এই জুটি এবার ওটিটি প্ল্যাটফর্মে হাজির হলেন অরিজিনাল সিরিজ ‘আঁতকা’ নিয়ে। 

বুধবার রাতে এটি মুক্তি পেয়েছে চরকিতে। এটি পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। হরর-কমেডি ধাঁচের পাশাপাশি পারিবারিক গল্প স্থান পেয়েছে এই সিরিজে। 

মুক্তির আগেই প্রকাশিত হয়েছে সিরিজের ফার্স্ট লুক পোস্টার, যা দর্শক ও অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। রাবা খানের গাওয়া ‘হায় মন’ গানটিও মন ভরিয়েছে দর্শকদের।

রোমান্টিক গানটিতে জুটি হিসেবে দেখা গেছে আরশ-সুনেরাহকে। আরাফাত মহসীন নিধির কম্পোজিশনে রাবা খানের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় আহমেদ। এর কথা লিখেছেন তন্ময় পারভেজ।

‘আঁতকা’ সিরিজের বিষয়বস্তু, চরিত্রের গভীরতা এবং চমকপ্রদ দৃশ্য নির্মাণের কারণে দর্শকরা নতুন বছরের প্রথম দিকে এই ওয়েব সিরিজকে প্রাধান্য দেবেন বলে ধারণা করা হচ্ছে। চরকি প্ল্যাটফর্মের পক্ষ থেকেও জানানো হয়েছে, সিরিজটি সপ্তাহে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে, যাতে দর্শকরা গল্পের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হতে পারেন।

পরিচালক আরাফাত মহসীন নিধির মতে ‘আঁতকা’র মাধ্যমে তিনি ওয়েব সিরিজের ধারাটিকেও নতুন মাত্রা দিতে চান। সিরিজটির গল্প, চিত্রনাট্য এবং চরিত্রে নাটকীয়তা, উত্তেজনা ও আবেগের সমন্বয় রয়েছে, যা দর্শকদের পর্দার সঙ্গে যুক্ত রাখবে। ‘আঁতকা’ সিরিজে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সাবেরী আলম, মৌসুমি নাগ, সোহেল মণ্ডল, ফারিহা রহমান, মুকুল সিরাজ, সুমন আনোয়ার, তন্ময় পারভেজ, দুর্জয়, আলিফ খান, ফারদীন খান, ফাহাদ রিয়াজ খান, ডালিয়া ও আবু নায়েম। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   আরশ  সুনেরাহ  আঁতকা  আলোচিত জুটি 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: