ঢাকা-টাঙ্গাইল-যমুনা
সেতু মহাসড়কে চলন্ত বাসে এক নারীকে (৩৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ
ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা
হলো- বাসের চালক মো. আলতাফ হোসেন (২৫), হেলপার মো. সাগর (২৪) ও চালকের
সহযোগী মো. রাব্বি (২১)। অভিযুক্তরা সাভার পরিবহন বাসের স্টাফ।
ভুক্তভোগীর
বরাত দিয়ে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ বলেন, বুধবার রাত সাড়ে ১১টার
দিকে ওই নারী ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে
ওঠেন। বাসে তখন দুজন যাত্রী ছিলেন। যাত্রীরা নামার পর ওই নারীকে জোর করে
আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় চালক-হেলপার ও
সহযোগী। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওই নারীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ
করে তারা।
তিনি আরও বলেন, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ঢাকাগামী
লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর বাসটি সন্দেহজনক অবস্থায় দাঁড়
করালে আটক করে হাইওয়ে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ঘটনাটি জানা যায়। এরপর
ভিকটিম, বাসের চালক ও হেলপারসহ চারজনকে সদর থানায় হস্তান্তর করা হয়।
টাঙ্গাইল
সদর থানার ওসি রুহুল আমিন বলেন, হাইওয়ে পুলিশ ভিকটিম ও অভিযুক্তদের থানায়
হস্তান্তর করেছে। ওই নারী কুষ্টিয়ার বাসিন্দা। এ ঘটনায় মামলার প্রস্তুতি
নিচ্ছেন। অভিযুক্তরা পুলিশ হেফাজতে আছে।
সময়ের আলো/এসকে/