দুর্ধর্ষ পুলিশ অফিসার রানী মুখার্জি

আনন্দ সময় ডেস্ক

বেশ লম্বা সময় পর বড়পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। ‘মারদানি-৩’ নিয়ে দর্শকের মাঝে হাজির হচ্ছেন তিনি। এতে দুর্ধর্ষ পুলিশ

2026-01-16T04:32:08+00:00
2026-01-16T04:32:08+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
দুর্ধর্ষ পুলিশ অফিসার রানী মুখার্জি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:৩২ এএম   (ভিজিট : ১২০)
পুলিশ অফিসার চরিত্রে রানী মুখার্জি। ছবি : সংগৃহীত
বেশ লম্বা সময় পর বড়পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। ‘মারদানি-৩’ নিয়ে দর্শকের মাঝে হাজির হচ্ছেন তিনি। এতে দুর্ধর্ষ পুলিশ অফিসার শিবানী শিবাজী রায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। আগে জানানো হয়েছিল, ‘মারদানি ৩’ মুক্তি পাবে ২৭ ফেব্রুয়ারি। সিনেমাটি ঘিরে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়েছে।  

কিন্তু ভক্তদের উন্মাদনা ও উত্তেজনা বিবেচনা করে নির্মাতারা মুক্তির তারিখ প্রায় এক মাস এগিয়ে নিয়ে এসেছে। নতুন ঘোষণা অনুযায়ী, ৩০ জানুয়ারি সিনেমাটি বড়পর্দায় দেখা যাবে।

সম্প্র্রতি যশরাজ ফিল্মস সামাজিকমাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে রানীর নতুন লুক এবং মুক্তির তারিখ নিশ্চিত করেছে। পোস্টের ক্যাপশনে লেখা- তিনি থামবেন না, যতক্ষণ না সবাইকে বাঁচান। রানী মুখার্জি পুলিশ হিসেবে ফিরে আসছেন।

রানী মুখার্জি নিজেও সিনেমার প্রতি দর্শকের প্রত্যাশা আরও বাড়িয়েছেন। তার মতে, ‘মারদানি ৩’ আগের দুটি কিস্তির তুলনায় আরও ধারালো। এটি কেবল একটি সিনেমা নয়, এটি মানুষের আবেগের প্রতিফলন। এবারের কিস্তি হবে আরও অন্ধকার, আরও নির্মম এবং বাস্তবের কঠিন প্রতিচ্ছবি।

মারদানি ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। দীর্ঘ প্রায় সাত বছর পর তৃতীয় কিস্তি দর্শকের জন্য বড়পর্দায় হাজির হতে চলেছে। সিনেমাটির পরিচালক অভিরাজ মিনাওয়ালা এবং প্রযোজনা করেছেন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। রানী মুখার্জির পাশাপাশি সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জানকি বোদিওয়ালা।

ফ্র্যাঞ্চাইজির ভক্তরা এবারও অপেক্ষায় আছেন শিবানীর সাহসী, নির্মম এবং বাস্তবধর্মী অভিযান দেখতে। সত্যিই, এই সিনেমা শুধু থ্রিলারই নয়, এটি এক প্রেরণার গল্প, যেখানে একজন পুলিশ অফিসারের অদম্য সাহসই মুখ্য।

সময়ের আলো/এসকে/ 



  বিষয়:   দুর্ধর্ষ পুলিশ  অফিসা  রানী মুখার্জি 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: