মেহেদী
হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমায় জুটি বেঁধেছেন ঢালিউডের নায়ক সিয়াম আহমেদ ও
কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ঢাকার পর এবার শ্রীলঙ্কায় চলছে এর
শুটিং।
পরিচালক জানান বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এর দৃশ্যায়ন,
অংশ নিয়েছেন সিয়াম। ইতিমধ্যেই নায়িকাও হাজির হয়েছেন শ্রীলঙ্কায়। সিনেমাটি
মুক্তি পাবে ঈদুল ফিতরে। সেই অনুযায়ী এগিয়ে চলছে এর কাজ। পরিচালক জানান,
শ্রীলঙ্কায় রাক্ষসের ১৮ দিনের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে
নির্ধারিত সময়ের মধ্যে শুটিং শেষে দেশে ফিরবে রাক্ষস টিম।
মেহেদী
হাসান হৃদয় বলেন, সিনেমাটি যেমন একদিকে শুটিং হচ্ছে অন্যদিকে ফুটেজ অনলাইনে
চলে যাচ্ছে ইডিটিং প্যানেলে। তাই আগামী ঈদুল ফিতরে মুক্তিতে কোনো তাড়াহুড়ো
থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যেই মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে
যাবে। ঈদে দর্শকের জন্য উপহার হয়ে প্রেক্ষাগৃহে আসবে ‘রাক্ষস’।
ডিসেম্বরের
মাঝামাঝিতে ঢাকায় শুরু হয় রাক্ষসের শুটিং। এরপর এফডিসিতে সাদামাটা আয়োজন
করে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সিনেমাটিতে
সিয়াম-সুস্মিতা ছাড়া অন্য শিল্পীদের নাম এখনও জানানো হয়নি। গুঞ্জন রয়েছে
বলিউডের একজন অতিপরিচিত মুখ থাকবে এতে। সিনেমাটি রিয়েল এনার্জি প্রোডাকশনের
ব্যানারে নির্মিত হচ্ছে।
সময়ের আলো/এসকে/