বিরতির পর দুই সিনেমায় ডলি জহুর

আনন্দ সময় প্রতিবেদক

একই ধরনের চরিত্র ও একঘেয়ে গল্পের কারণে অভিমান করে ২০১১ সালে সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী ডলি জহুর। জানিয়েছিলেন

2026-01-16T04:32:13+00:00
2026-01-16T04:32:13+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিরতির পর দুই সিনেমায় ডলি জহুর
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:৩২ এএম   (ভিজিট : ১৩৬)
ডলি জহুর। ছবি : সংগৃহীত
একই ধরনের চরিত্র ও একঘেয়ে গল্পের কারণে অভিমান করে ২০১১ সালে সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী ডলি জহুর। জানিয়েছিলেন একই ধরনের কাজ আর না। এবার সেই বিরতি ভেঙে দীর্ঘ ১৫ বছর পর সিনেমায় ফিরলেন এই অভিনেত্রী। অভিনয় করছেন একে একে দুটি সিনেমায়। একটি রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, অন্যটি ইয়ামিন ইলানের ‘ঝামেলা’।

পারিবারিক গল্পে নির্মিত হচ্ছে ‘ঝামেলা’। সিনেমাটিতে ডলি জহুরের অভিনয় প্রসঙ্গে নির্মাতা ইয়ামিন বলেন, সিনেমায় অভিনয় করতে প্রথমে রাজি ছিলেন না তিনি। অনেক অনুরোধের পর গল্প শুনলেন। এই সিনেমাটি কোনো বিদেশি সিনেমার নকল না। একেবারই মৌলিক ও পারিবারিক বাংলাদেশি সিনেমা। গল্পটা শুনে ভালো লাগায় ডলি ম্যাডাম অভিনয়ে সম্মতি দেন। আশা করছি দর্শকেরও ভালো লাগবে। গল্পের সঙ্গে নিজেদের সংযোগ করতে পারবেন তারা।

ঝামেলা সিনেমায় আরও অভিনয় করেছেন- শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, আব্দুল্লাহ রানা, সাবেরী আলম, ইকবাল হোসেইন, শিশুশিল্পী জান্নাহ ও আদৃতাসহ অনেকে। 

ইতিমধ্যে প্রথম দুই লটের শুটিং শেষ হয়েছে। চলছে শেষ মুহূর্তের কাজ। এ বছর কোনো এক ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক।
অন্যদিকে ‘দম’ সিনেমায় আফরান নিশোর মায়ের চরিত্রে দেখা যাবে ডলি জহুরকে। পাবনায় চলছে সিনেমার শেষভাগের শুটিং। সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে তৈরি হচ্ছে দম। এতে আরও আছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি প্রমুখ। গত বছরের শেষ দিকে কাজাখস্তানে হয় দমের বেশিরভাগ দৃশ্য ধারণের কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দম।

দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে ডলি জহুর বলেন, সত্যিই সিনেমায় আর ফিরতে চাইনি। এখনও বলি কমার্শিয়াল ফর্মুলাবেজ সিনেমায় অভিনয় করব না। এই দুটি সিনেমার গল্প শুনে, নির্মাতাদের কাছে নির্মাণপ্রক্রিয়া শুনে মনে হয়েছে কাজগুলো করা যায়। তা ছাড়া সিনেমা দুটিতে নাটকের শিল্পীরা অভিনয় করছেন। যাদের সঙ্গে আমার নিয়মিত কাজ হচ্ছে, দেখা হচ্ছে। তাই সব মিলিয়ে এই দুই সিনেমায় কাজ করা।

তবে দেড় দশকের বিরতিতে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে একটি চরিত্রে দেখা যায় ডলি জহুরকে। 

ক্যারিয়ারের শুরু থেকেই নাটকের পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন ডলি জহুর। বিশেষ করে মায়ের চরিত্রে তার অভিনয় দর্শকের মন জয় করে। সিনেমায় অভিনয়ের জন্য একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী।

সময়ের আলো/এসকে/ 




  বিষয়:   বিরতি  সিনেমা  ডলি জহুর 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: