মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের চলমান বিক্ষোভ ঘিরে তেহরানের সঙ্গে সৃষ্ট উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন একটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ওয়াশিংটন। ইতোমধ্যে এয়ারক্রাফট বহন করার সুবিধাসম্পন্ন

2026-01-17T12:29:08+00:00
2026-01-17T12:30:14+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:২৯ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ১২:৩০ পিএম
এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ। সংগৃহীত ছবি
ইরানের চলমান বিক্ষোভ ঘিরে তেহরানের সঙ্গে সৃষ্ট উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন একটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ওয়াশিংটন। ইতোমধ্যে এয়ারক্রাফট বহন করার সুবিধাসম্পন্ন যুদ্ধজাহাজটি রওনা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এবং এনবিসি গতকাল শুক্রবার তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য। 

প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের সূত্রের বরাত দিয়ে বলা হয়, মধ্যপ্রাচ্যের পথে রওনা হওয়া এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজটির নাম ইউএসএস আব্রাহাম লিঙ্কন।

ইরানের চার প্রতিবেশী দেশ কাতার, জর্ডান, ইরাক, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। এ ঘাঁটিগুলোতে অবস্থান করছেন প্রায় ৩ হাজার মার্কিন সেনা। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় এই চার দেশের ঘাঁটিতে সেনার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে পেন্টাগন।

জীবনযাত্রার ব্যয় ও অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয় ইরানে। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে দেশটির ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা।


বিক্ষোভ দমনে ইতোমধ্যে ইন্টারনেট-মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছে সরকার। দেশজুড়ে পুলিশ-নিরাপত্তা বাহিনীর ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে ইতোমধ্যে ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। সেই সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও হাজার হাজার বিক্ষোভকারী।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভের শুরু থেকেই বলে আসছিলেন, জনতার বিক্ষোভ দমনে ইরান কঠোর পন্থার আশ্রয় নিলে দেশটিতে সামরিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। বর্তমানে যদিও তিনি সুর খানিকটা নরম করেছেন, তবে অভিযানের সম্ভাব্যতা এখনও বাতিল করেননি তিনি।


সময়ের আলো/আআ


  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  যুদ্ধ  বিক্ষোভ  সংঘাত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: