ফটিকছড়িতে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল উদ্দিন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আলাউদ্দিন

2026-01-17T13:44:52+00:00
2026-01-17T13:44:52+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল উদ্দিন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আলাউদ্দিন তালুকদার (৩৮) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার খিরাম ইউনিয়নের বাতান বাপের বাড়ির আব্দুল কাদেরের সন্তান। আহত আলাউদ্দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতির একটি চাঁদের গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা শাকিল ও আলাউদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সৌরভ বলেন, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পেয়েছি। 


স্থানীয় বাসিন্দারা অভিযোগ, সরু সড়কে এসব চাঁদের গাড়ি অতিরিক্ত গতিতে চলাচল করে। অধিকাংশ চালকই অদক্ষ হওয়ায় প্রায়ই এই সড়ক দুর্ঘটনা ঘটে। এসব গাড়ি ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এভাবে দুর্ঘটনা বাড়তে থাকবে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। আহত একজনকে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সময়ের আলো/আআ


  বিষয়:   দুর্ঘটনা  পুলিশ  নিহত  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: