বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কাশির সিরাপ উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে অভিযানে চালিয়ে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কাশির সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার

2026-01-17T13:24:01+00:00
2026-01-17T15:26:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কাশির সিরাপ উদ্ধার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:২৪ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ৩:২৬ পিএম
উদ্ধার করা নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট। সংগৃহীত ছবি
নওগাঁর ধামইরহাটে অভিযানে চালিয়ে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কাশির সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।

তিনি আরও জানান, গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার চকিলাম বিওপির সীমান্ত পিলার থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল এলাকায় সরিষাক্ষেতে অভিযান চালানো হয়। এ সময় ১৪ হাজার ছয়শ পিচ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়েছে।


কর্নেল আব্দুল্লাহ আল মামুন জানান, আরেক অভিযানে কালুপাড়া বিওপির উস্তমাবাদ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল কাশির সিরাপ উদ্ধার কর হয়। আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সময়ের আলো/আআ


  বিষয়:   মাদক  বিজিবি  অভিযান  সীমান্ত  ভারত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: