সিদ্ধিরগঞ্জে যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোমান (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের এস.ও. বাসস্ট্যান্ড এলাকার

2026-01-17T13:10:12+00:00
2026-01-17T13:10:12+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সিদ্ধিরগঞ্জে যুবকের আত্মহত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:১০ পিএম   (ভিজিট : ১২৯)
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোমান (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের এস.ও. বাসস্ট্যান্ড এলাকার কাইয়ুম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. রোমান পটুয়াখালী জেলার দশমীনা থানার মজিবর বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে সাতটার দিকে স্থানীয়রা রোমানকে তার বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ৯৯৯-এ থানায় খবর দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে এ ঘটনার কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।


সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মৃতদেহটি সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   সিদ্ধিরগঞ্জ  আত্মহত্যা  যুবক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: