সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটের ওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।শনিবার (১৭ জানুয়ারি) সকাল

2026-01-17T10:02:50+00:00
2026-01-17T10:08:15+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১০:০২ এএম  আপডেট: ১৭.০১.২০২৬ ১০:০৮ এএম
তিন বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি : সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ জানায়, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   তিন বাস  সংঘর্ষ  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: