গুম হওয়া মানুষের স্বজনদের আর্তনাদ, ফুঁপিয়ে কাঁদলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে স্বজনরা তুলে ধরেছেন গুমের শিকার হওয়া তাদের সেই প্রিয়জনদের ফিরে পাওয়ার আকুতি।কেউ জানাচ্ছিলেন বাবাকে

2026-01-17T15:20:03+00:00
2026-01-17T15:28:09+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
গুম হওয়া মানুষের স্বজনদের আর্তনাদ, ফুঁপিয়ে কাঁদলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:২০ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ৩:২৮ পিএম  (ভিজিট : ২৮৮)
গুম হওয়া মানুষের স্বজনদের আর্তনাদ, ফুঁপিয়ে কাঁদলেন তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে স্বজনরা তুলে ধরেছেন গুমের শিকার হওয়া তাদের সেই প্রিয়জনদের ফিরে পাওয়ার আকুতি। 

কেউ জানাচ্ছিলেন বাবাকে হারিয়ে কী নিরানন্দ জীবন কাটছে তাদের। সন্তানহারা মা তুলে ধরছিলেন, নিজের প্রিয় সন্তানকে তারা আর দেখতে পান না অনেক অনেক বছর, তারা কোথায় হারিয়ে গেল!

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় গুম হওয়া এক সন্তানের মাকে তারেক রহমানকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়। এসময় কাঁদতে কাঁদতে আওয়ামী সরকারের আমলে গুম হওয়া এক বাবার কন্যা বলেন, ‘এটা তো অঙ্ক না যে, আমরা ধরে নেব আমাদের বাবারা মৃত!’

২০১৩ সালে ২ ডিসেম্বর গুম হওয়া সোহেল হোসেনের মেয়ে শাফা হোসেন বলেন, এক যুগেরও বেশি সময় ধরে বাবার অপেক্ষায় আছি, কিন্তু আজও বাবার মুখটা দেখতে পারিনি। আমরা আমাদের বাবাকে ফেরত চাই।

একই বছরের ৪ ডিসেম্বর গুম হওয়া কায়সার হোসেনের কন্যা লামিয়া আক্তার মিম বলেন, আমি জানি না ‘বাবা’ জিনিসটা আসলে কী। যদি জানতাম, বাবাকে আর কোনোদিন দেখতে পাবো না, তাহলে সেদিন শক্ত করে বাবাকে জড়িয়ে ধরতাম।

গুমের শিকার পারভেজ হোসেনের মেয়ে আদিবা ইসলাম হৃধি গুম কমিশনের উদ্দেশে বলেন, গুম কমিশন বলে, ধরে নিন ওরা গুম... ওরা মৃত। কেন এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব আমাদের বাবারা আর নেই? একটা দল করা কোনো অপরাধ না। দল সবাই করে। এর জন্য এটা কেমন বিচার এই বাংলাদেশে?

বক্তব্যের একপর্যায়ে বিএনপি চেয়ারম্যানের কাছে বাবাকে খুঁজে দেওয়ার আকুতি জানায় হৃধি। ‘আমি তারেক রহমান চাচ্চুর কাছে আশা করি যে আমাদের বাবাদের খুঁজে দেবেন। এই বাংলাদেশের মাটিতে বিচার করবেন এই গুমের।’

স্বজনদের এসব আর্তনাদ স্পর্শ করে তারেক রহমানকেও। মঞ্চেই বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায় তাকে।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন বিগত সরকারের আমলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। যেখানে স্বজনরা তাদের পরিবারের সদস্যদের ফিরে পাওয়ার আকুতি জানান। পাশাপাশি সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই মতবিনিময় সভার মূল লক্ষ্য ছিল বিগত আন্দোলনে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের অভিজ্ঞতা শোনা এবং তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা।



  বিষয়:   বিএনপি  তারেক রহমান  গুম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: