চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলছড়া চা

2026-01-17T16:52:12+00:00
2026-01-17T16:52:31+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ৪:৫২ পিএম  (ভিজিট : ৩৪৬)
সভায় বক্তব্য রাখছেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল। সংগৃহীত ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলছড়া চা বাগানে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল।

জেলা প্রশাসক বলেন, নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক দেশের মেরুদণ্ড। চা বাগানের প্রতিটি শ্রমিকের ভোট অত্যন্ত মূল্যবান। আপনারা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, প্রশাসন সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, চা বাগান এলাকার ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে সভার আয়োজন করা হয়। নির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী করতে প্রশাসন কাজ করে যাচ্ছে।


​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদ, ফিনলে চা কোম্পানির বালিশিরা ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পঙ্কজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফিনলে চা বাগান কর্তৃপক্ষ, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ফুলছড়া চা বাগানের চার শতাধিক শ্রমিক অংশ নেন। 

সময়ের আলো/আআ



  বিষয়:   নির্বাচন  গণভোট  অন্তর্বর্তী সরকার  চা শ্রমিক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: