বক্তব্যে কোকোর নাম বিকৃতি, নতুন বিতর্কে আমির হামজা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়া সদর আসনে জামায়াত প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরানো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ভিডিওতে তাকে প্রয়াত

2026-01-17T18:53:55+00:00
2026-01-17T18:53:55+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বক্তব্যে কোকোর নাম বিকৃতি, নতুন বিতর্কে আমির হামজা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ২৯৮)
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। সংগৃহীত ছবি
কুষ্টিয়া সদর আসনে জামায়াত প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরানো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভিডিওতে তাকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন করতে দেখা যায়। এ নিয়ে রাজনৈতিক বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে।
 
প্রয়াত একজন ক্রীড়া সংগঠককে নিয়ে আমির হামজার অসৌজন্যমূলক বক্তব্যে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতকর্মীরা। তবে বক্তব্যটি ২০২৩ সালের দাবি করে ফেসবুকে ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৪ সেকেন্ডের ভিডিওতে আমির হামজাকে কোকোর নাম বিকৃত করে প্রাণীর সঙ্গে মেলাতে দেখা যায়। 

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে ক্ষমা চাইতে আমির হামজাকে আল্টিমেটাম দিয়েছেন।

এদিকে গতকাল শুক্রবার রাতে লিখিত প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে একটি ইতর প্রাণীর সঙ্গে তুলনা করেছেন। এমন অশালীন, কাণ্ডজ্ঞানহীন ভাষার ব্যবহার একজন ইসলামি বক্তার কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। আমির হামজার বক্তব্য উসকানি ও চক্রান্তমূলক দাবি করে তা আসন্ন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার শামিল বলে দাবি করা হয়। 

এদিকে দুঃখ প্রকাশ করে ফেসবুকে এক ভিডিও বার্তায় আমির হামজা বলেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া বক্তব্যটি ২০২৩ সালের। আমি সেই সময় একটা বিষয় বুঝাতে গিয়ে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, পুরোনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন সময়ের বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন। আপনারা নিজ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দিলেন না।

তবে আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তা প্রকাশ করার পর নেটিজেনদের কমেন্টে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। ভয়েস অব কুষ্টিয়া নামে একটি আইডি থেকে লেখা হয়, ‘সারা জীবন তুমি ভুল করো আর ক্ষমা চাও। জীবনে মানুষ তওবা কয়বার করে।’


সময়ের আলো/আআ




  বিষয়:   আমির হামজা  কুষ্টিয়া  খালেদা জিয়া  বিকৃতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: