ব্যাংকারদের ‘পোস্টাল ব্যালট’ অ্যাপে নিবন্ধনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

যেসব ব্যাংকার সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন তাদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনি দায়িত্বে নিয়োগ

2026-01-17T21:54:42+00:00
2026-01-17T21:54:42+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অর্থনীতি
ব্যাংকারদের ‘পোস্টাল ব্যালট’ অ্যাপে নিবন্ধনের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৯:৫৪ পিএম   (ভিজিট : ১৭৪)
সংগৃহীত ছবি
যেসব ব্যাংকার সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন তাদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনি দায়িত্বে নিয়োগ পাওয়ার পর অনতিবিলম্বে এ নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। গতকাল শুক্রবার এ-সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়। 

সার্কুলারে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তথ্যপ্রযুক্তি সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটারদের নিয়োগ পাওয়ার পর অনতিবিলম্বে ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হলো। 


ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও প্রবাসী বাংলাদেশি ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হলেও পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে। এ জন্য ইতিমধ্যে ১৫ লাখের বেশি ভোটার নিবন্ধন করেছেন। এদের মধ্যে দেশে বাস করেন ৭ লাখ ৬১ হাজার। জানা যায়, পোস্টাল ব্যালটে নিবন্ধিতদের ঠিকানায় আগাম ব্যালট পাঠিয়ে দেওয়া হবে।  

দেশের ভোটারদের বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে এবং প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে ব্যালট ফেরত পাঠাতে হবে। তা না করলে সেই ভোট বাতিল হবে। সব পোস্টাল ব্যালটে আলাদা কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা যুক্ত থাকবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ব্যাংকার  পোস্টাল ব্যালট  অ্যাপ  নিবন্ধনের নির্দেশ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: