মুগ্ধতা ছড়ালেন শশী

আনন্দ সময় প্রতিবেদক

বড়পর্দা দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন শারমীন জোহা শশী। ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন তিনি।

2026-01-18T03:01:21+00:00
2026-01-18T03:01:21+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মুগ্ধতা ছড়ালেন শশী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:০১ এএম 
শারমীন জোহা শশী। ছবি : সংগৃহীত
বড়পর্দা দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন শারমীন জোহা শশী। ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন তিনি। সিনেমাটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন শশী। এরপর সিনেমায় নিয়মিত না হলেও আলো ছড়িয়েছেন ছোটপর্দায়। তার অভিনীত প্রায় নাটকই প্রশংসিত হয়েছে। চাহিদা থাকলেও বর্তমানে কাজ করেন খুব বেছে বেছে। এই অভিনেত্রী নতুন করে আলোচনায় এলেন নাটক নিয়ে। সম্প্রতি প্রচারে এসেছে তার অভিনীত নাটক ‘যত দোষ নন্দ ঘোষ’। 

এর গল্পটি এগিয়েছে সমাজের চিরচেনা কিছু চরিত্র, ভুল বোঝাবুঝি আর মজার ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকা নন্দ ঘোষকে ঘিরেই যেন সব দোষ। অপরাধ না  করেও বারবার অপরাধী হিসেবে চিহ্নিত হতে হয় তাকে। নাটকে নন্দ ঘোষ চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান এবং তার বিপরীতে রয়েছেন শারমীন জোহা শশী। যিনি গ্রামের প্রভাবশালী এক ব্যক্তির একমাত্র মেয়ে। নন্দকে খুব একটা পছন্দ না করলেও একসময় তার সঙ্গেই পরিণয় ঘটে। 

নাটকটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন জামাল মল্লিক। এটি অবমুক্ত হয়েছে লাইট অ্যান্ড শ্যাডো ইউটিউব চ্যানেলে। প্রচারে আসার পর থেকেই প্রশংসায় ভাসছেন শশী। এতে তার অভিনয় সবার নজর কেড়েছে। শশীর ভাষ্যমতে, এখন আগের চেয়ে কাজ কমিয়ে দিয়েছি। ভালো গল্পের প্রস্তাব না পেলে অভিনয় করছি না। ‘যত দোষ নন্দ ঘোষ’ নাটকের চিত্রনাট্য মনে ধরায় কাজটি করেছি। শুটিং করার সময়ই বুঝতে পেরেছিলাম নাটকটি দর্শকদের ভালো লাগবে।

রওনক হাসান বলেন, সত্যিই আমাদের সমাজে এমন কিছু ঘটনা ঘটে, যা এই গল্পে তুলে ধরা হয়েছে। কাজটি করে অনেক ভালো লেগেছে। নাটকটি দর্শক গ্রহণ করেছেন। নাটকটি নিয়ে পরিচালক জামাল মল্লিক বলেন, ‘নাম ও অসহায়ত্বের কারণে গ্রামের সব দোষ এসে পড়ে  নন্দ ঘোষের ঘাড়ে। দোষ করলেও, না করলেও সবাই তাকে সন্দেহ করে। এর মাধ্যমে আমি  জীবনের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। নাটকটি নিয়ে দর্শকদের বেশ ভালো সাড়া পাচ্ছি। রওনক হাসান ও শারমীন জোহা শশী ছাড়াও নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, তারেক স্বপনসহ অনেকে। 

উল্লেখ্য, অভিনয়ে আসার আগে শশী নাচ শিখতেন। সপ্তম শ্রেণিতে থাকা অবস্থায় আয়শা মঙ্গল নামের একটি নাটকে শিশু চরিত্রে অভিনয় করেন। বিজ্ঞাপনের মডেল হিসেবে ২০১৫ সালে প্রথম কাজ শুরু করেন। 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: