সন্ত্রাসীদের গোলাগুলিতে কিশোরী নিহত, গ্রেফতার ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে আলোচিত কিশোরী সুমাইয়া আক্তার (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি মো. জোবায়ের

2026-01-18T18:58:05+00:00
2026-01-18T18:58:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সন্ত্রাসীদের গোলাগুলিতে কিশোরী নিহত, গ্রেফতার ১
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:৫৮ পিএম 
এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে আলোচিত কিশোরী সুমাইয়া আক্তার (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি মো. জোবায়ের প্র. কালাবাশি (২০)। পুলিশ জানিয়েছে, তিনি একটি সংঘবদ্ধ অপহরণকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য।

রোববার (১৮ জানুয়ারি) কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ সূত্রে জানা যায়, কিশোরী সুমাইয়া আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় তার পিতা মো. ছিদ্দিক বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলাটি এফআইআর নং-৬১/৬১, তারিখ ১৬ জানুয়ারি, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়। মামলার তদন্তের সূত্র ধরে সঙ্গীয় ১৬ এপিবিএন পুলিশের সহায়তায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে টেকনাফের হ্নীলা মোচনী রোহিঙ্গা ক্যাম্পের এস ব্লকের বাসিন্দা মৃত নুরুল আলমের ছেলে মো. জোবায়ের প্র. কালাবাশিকে (২০) গ্রেফতার করা হয়।


কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বলেন, ‘গত ১৮ জানুয়ারি রাত আনুমানিক ২টা ১০ মিনিটে টেকনাফ মডেল বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশের একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সন্ত্রাসী  গোলাগুলি  কিশোরী  নিহত  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: