ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।সোমবার

2026-01-19T17:53:44+00:00
2026-01-19T17:53:44+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১১৯)
সাজিদ হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। সংগৃহীত ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তানভীর মন্ডল, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের তাজমিন রহমান, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শান্ত শিশিরসহ মোট ছয়জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষার্থী বলেন, ‘সাজিদ ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘প্রশাসনের হেলাফেলা মানি না মানবো না’ এবং ‘কার ভয়ে প্রশাসন চুপ’ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি এবং এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য উপাচার্যকে আহ্বান জানান শিক্ষার্থী।  


এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, প্রশাসনের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের নিয়ে আমরা সাজিদ হত্যা মামলার অগ্রগতির বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। 

উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদ আবদুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে ভিসেরা রিপোর্টে ওই শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা যায়। বর্তমানে এ হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডি।

সময়ের আলো/আআ


  বিষয়:   হত্যা  মানববন্ধন  উপাচার্য  ইসলামী বিশ্ববিবিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: