নোয়াখালীর সাবেক এমপি কিরণের আয়কর নথি জব্দ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতির মামলা অনুসন্ধানাধীন থাকাবস্থায় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণ এবং তার স্ত্রী জেসমিন আক্তারের আয়কর

2026-01-19T18:28:55+00:00
2026-01-19T18:28:55+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আইন-আদালত
নোয়াখালীর সাবেক এমপি কিরণের আয়কর নথি জব্দ
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম 
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণ। ছবি : সংগৃহীত
দুর্নীতির মামলা অনুসন্ধানাধীন থাকাবস্থায় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণ এবং তার স্ত্রী জেসমিন আক্তারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
 
সোমবার (১৯ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মনির মিয়া পৃথক দুই আবেদনে তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি মামুনুর রশীদ কিরণ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত-আয়ের উৎসের সঙ্গে সংঙ্গতিবিহীন ৪৯ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৯৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন।
আরও পড়ুন

বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে প্রতিষ্ঠানের নামে ও নিজ নামে মোট ২২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২১১ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ২৪১ টাকা সন্দেহজনক লেনদেন করায় দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করেন। জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়কর নথির শুরু হতে ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র বা তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।

এএডি/
  বিষয়:   নোয়াখালী  বেগমগঞ্জ  আসন  সাবেক  সংসদ  সদস্য  মো. মামুনুর রশীদ কিরণ 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: