দ্বিতীয় সন্তানের গুঞ্জনে মুখ খুললেন বুবলী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীকে ঘিরে আবারও দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। প্রথম সন্তান বীরের জন্মের পাঁচ বছর পর হঠাৎ

2026-01-19T19:09:16+00:00
2026-01-19T19:09:16+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
দ্বিতীয় সন্তানের গুঞ্জনে মুখ খুললেন বুবলী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:০৯ পিএম 
অভিনেত্রী শবনম বুবলী। ছবি : সংগৃহীত
ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীকে ঘিরে আবারও দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। প্রথম সন্তান বীরের জন্মের পাঁচ বছর পর হঠাৎ এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে তার সাম্প্রতিক এক অনুষ্ঠানে উপস্থিতি। তবে এ বিষয়ে সরাসরি কোনো স্পষ্ট উত্তর না দিয়ে রহস্যই বজায় রাখলেন অভিনেত্রী।

সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশ নেন বুবলী। সাদা পোশাকে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তে তার পোশাক ও শরীরী ভাষায় বেবিবাম্প স্পষ্ট হয়ে ওঠায় সামাজিক যোগাযোগমাধ্যমে এবং শোবিজ অঙ্গনে শুরু হয় নতুন করে জল্পনা।

অনুষ্ঠান চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন বুবলী। আলোচনায় আসে দ্বিতীয়বার মা হওয়ার প্রসঙ্গও। তবে এই প্রশ্নে সরাসরি মন্তব্য না করে বিষয়টি কৌশলে এড়িয়ে যান তিনি।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল থাকা স্বাভাবিক এবং তিনি সেটিকে সম্মান করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, সাংবাদিকরা মূলত দর্শক-ভক্তদের অনুভূতিই তার কাছে তুলে ধরেন।
আরও পড়ুন

তবে অভিনেত্রীর মতে, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য উপযুক্ত সময় ও পরিবেশ থাকা প্রয়োজন। যেহেতু তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাই সেখানে এমন আলোচনা না হওয়াই শ্রেয় বলে মনে করেন তিনি।

ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন বুবলী। তিনি জানান, অনেক সময় তার বক্তব্য না নিয়েই বিভিন্ন খবর প্রকাশ করা হয়, যা দুঃখজনক। শুটিংয়ের ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে না পারলেও অন্তত একটি মেসেজ প্রত্যাশা করেন তিনি। মেসেজের জবাব না পেলে সেটিকে ওই বিষয়ে অনাগ্রহ হিসেবেই নেওয়া উচিত বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে সাবেক স্বামী ও ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বুবলী এবং তাদের ছেলে বীর যুক্তরাষ্ট্রে বেশ কিছু সময় কাটান। সে সময় পারিবারিক নানা মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি।

এরপর থেকেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নতুন করে মাথাচাড়া দেয়। তবে এখন পর্যন্ত এই বিষয়ে বুবলী কিংবা শাকিব খান- কেউই আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দেওয়ায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে বিনোদন অঙ্গনে।

এএডি/
  বিষয়:   অভিনেত্রী  শবনম বুবলী  বিনোদন  নায়িকা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: