কাবুলে বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে

2026-01-19T22:38:32+00:00
2026-01-19T22:38:32+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কাবুলে বিস্ফোরণে নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৩৮ পিএম 
বিস্ফোরণস্থল থেকে ধোয়া উড়ছে। ছবি : সংগৃহীত
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

বার্তা সংস্থাটি জানিয়েছে, হোটেলটি কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকায় অবস্থিত। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, হোটেলটি বাণিজ্যিক এলাকা শাহর-ই-নওয়ের কাছে অবস্থিত, যেখানে বড় বড় অফিস ভবন, শপিং কমপ্লেক্স ও বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে।

ওই এলাকাটিকে কাবুলের অন্যতম ‘নিরাপদ জেলা’ হিসেবে বিবেচনা করা হয়।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হোটেলের সামনের অংশে সৃষ্ট বড় গর্ত থেকে ধোঁয়া বের হচ্ছে এবং রাস্তায় ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। 
 
আফগানিস্তানে মানবিক সংস্থা ইমার্জেন্সির কান্ট্রি ডিরেক্টর দেজান প্যানিক এক বিবৃতিতে বলেন, এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ২০ জনকে আনা হয়েছে। আহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, হাসপাতালে আনার আগেই সাতজনের মৃত্যু হয়।

 
বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
 
২০২১ সালে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান এবং তারা নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। তবে এরপরও দেশটিতে একাধিক বোমা হামলার ঘটনা ঘটেছে, যার অনেকগুলোর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের স্থানীয় শাখা।
 
সময়ের আলো/এসকে/ 



  বিষয়:   কাবুল  বিস্ফোরণ  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: