নিখোঁজের একদিন পর মিলল প্রতিবন্ধী অটোরিকশা চালকের মরদেহ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার পুলিশ।মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকায় সড়কের

2026-01-20T21:42:26+00:00
2026-01-20T21:44:44+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিখোঁজের একদিন পর মিলল প্রতিবন্ধী অটোরিকশা চালকের মরদেহ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:৪২ পিএম  আপডেট: ২০.০১.২০২৬ ৯:৪৪ পিএম
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার পুলিশ। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকায় সড়কের ঢালু থেকে কসটেপ মোড়ানো অবস্থায় এ মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত অটোরিকশা চালকের নাম মো. সোহেল মিয়া (৪০)। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।


ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সোহেলকে শ্বাসরোধে হত্যা করে তার লাশ রাস্তার পাশে ফেলে রেখে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোহেল সোমবার দুপুরে অটোরিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়। রাতে সে আর বাড়ি ফিরে নাই। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে তার সন্ধান নিয়ে খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে পুলিশ মুছারচর উত্তর পাড়া রাস্তার ঢালু থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করে।


নিহত সোহেলের স্ত্রী রাজিয়া আক্তার বলেন, ‘আমার স্বামীর হত্যার ন্যায় বিচার চাই। আমার লামিয়া ও সুরাইয়া নামের দুই মেয়ে রয়েছে। এখন তাদের কে দেখবে।’ 

সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, ‘অটোচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   নিখোঁজ  প্রতিবন্ধী  অটোরিকশা চালক  মরদেহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: