বোর্ড সভায় নাজমুলের ব্যাপারে সিদ্ধান্ত

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনার পর নাজমুলকে শোকজ

2026-01-20T22:53:41+00:00
2026-01-20T22:53:41+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বোর্ড সভায় নাজমুলের ব্যাপারে সিদ্ধান্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনার পর নাজমুলকে শোকজ করে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চাওয়া হয়। পাশাপাশি অর্থ কমিটির পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। 

এ ঘটনার পর সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও নাজমুলের কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর তাকে শোকজ করা হলে, সেটার জবাব দেন দিন দুয়েক পর।


নিয়ম অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে হয়, তবে নির্ধারিত সময়ে জবাব দেননি নাজমুল। ফলে গেল রোববার ডিসিপ্লিনি কমিটির কাছে জবাব দেন নাজমুল। এরপর চিঠি পড়ে বাকি সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় বিসিবি।

সবশেষ আজ জানা গেল পরবর্তী বোর্ড সভাতে নাজমুল ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আগামী ২৪ জানুয়ারি (শনিবার) বিসিবিতে হবে বোর্ড সভা।  

সময়ের আলো/এআর
  বিষয়:   বোর্ড  সভা  নাজমুল  সিদ্ধান্ত 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: