১৪তম নেপাল-আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে বাংলাদেশি সিনেমা ‘সাঁতাও’। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছে খন্দকার সুমন পরিচালিত এই সিনেমা।
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই উৎসবে বিশ্বের ২০টি দেশের ৪৩টি চলচ্চিত্র অংশগ্রহণ করে। এর মধ্যে ২০টি নেপালি এবং ২৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় স্থান পায়। বাংলাদেশ থেকে একাধিক চলচ্চিত্র এই উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। ১৯ জানুয়ারি উৎসবের সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ঘোষণা ও বিতরণ করা হয়।
প্রসঙ্গত, এই উৎসবের জুরি বোর্ডের প্রধান ছিলেন নেপালের প্রখ্যাত পরিচালক ও প্রযোজক রাজু কেসি। জুরি বোর্ডে আরও ছিলেন বাংলাদেশি নির্মাতা সুপিন বর্মণ, দক্ষিণ আফ্রিকার প্রযোজক ও সমালোচক ক্যাথরিন সোফিয়ানো প্রমুখ। এর আগেও সাঁতাও বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে।
সময়ের আলো/এনএ