মঞ্চে প্রাচ্যনাটের ‘গিনিপিগ’

আনন্দ সময় প্রতিবেদক

সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হলো প্রাচ্যনাটের নাটক ‘গিনিপিগ’। মামুনুর রশীদের রচনায় নাটটির নির্দেশনা দিয়েছেন সাখাওয়াত হোসেন

2026-01-21T04:32:37+00:00
2026-01-21T04:32:37+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
মঞ্চে প্রাচ্যনাটের ‘গিনিপিগ’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:৩২ এএম 
সংগৃহীত ছবি
সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হলো প্রাচ্যনাটের নাটক ‘গিনিপিগ’। মামুনুর রশীদের রচনায় নাটটির নির্দেশনা দিয়েছেন সাখাওয়াত হোসেন রেজভী। প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৪৯তম ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে প্রদর্শিত হয় ‘গিনিপিগ’। 

নাটকটি বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত একটি ব্যঙ্গাত্মক বা স্যাটায়ারধর্মী নাটক। এতে তিনি দেখিয়েছেন কীভাবে সাধারণ মানুষ রাষ্ট্রযন্ত্র এবং ধনিকশ্রেণির হাতে গিনিপিগের মতো ব্যবহৃত হয়। 

নাটকে আহমেদ আলী একজন উচ্চপদস্থ আমলা। তার স্ত্রী রাজিয়া সংগীতচর্চা আর আভিজাত্য নিয়ে ব্যস্ত। মেয়ে পপি আধুনিক তরুণী। মেয়ের শখের গিনিপিগটি অসুস্থ হয়ে পড়লে পুরো বাড়িতে হুলস্থুল পড়ে যায়। অথচ একই সময়ে সমাজে আরেক প্রান্তে কেরামতের ক্ষুধার্ত শিশুটি দুধের অভাবে কাঁদছে। পপির গিনিপিগের জন্য দামি ওষুধ আসে কিন্তু কেরামতের সন্তানের জন্য একফোঁটা দুধ জোটে না। এই বৈপরীত্যের মধ্য দিয়ে দেখানো হয়েছে সমাজের উঁচুতলার মানুষের কাছে তাদের পোষা প্রাণীর জীবনের মূল্য গরিব মানুষের সন্তানের জীবনের চেয়ে বেশি। 

গিনিপিগ নাটকে অভিনয় করেছেন- গ্রেনার পল দীপ রোজারিও, সাহাদত হোসেন, সৈয়দা মাইশা জাহির, ইরিনা লা শাফিনা, অরুণিত ভোর, মারিয়া আক্তার মৃদুলা, সাদমান নাফিস কাদেরী, ফাতিমা তুজ জোহরা যূথী, আফরোজ মাইশা জাহান আলভি প্রমুখ। 

প্রসঙ্গত, দীর্ঘ ২৫ বছর ধরে মঞ্চ প্রযোজনার পাশাপাশি দক্ষ থিয়েটারকর্মী তৈরি করে যাচ্ছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এরই মধ্যে ৬ মাসব্যাপী ৪৯টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে। 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   মঞ্চে  প্রাচ্যনাট  গিনিপিগ 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: