আমি এলাকার কিং, আমি সেরা : স্বতন্ত্র প্রার্থী

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া বলেছেন, আমি এলাকার কিং। আমি নবীগঞ্জ-বাহুবল উপজেলার সেরা নেতা।বুধবার (২১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ

2026-01-21T15:12:25+00:00
2026-01-21T15:13:52+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
আমি এলাকার কিং, আমি সেরা : স্বতন্ত্র প্রার্থী
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:১২ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ৩:১৩ পিএম
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বক্তব্য রাখছেন শেখ সুজাত মিয়া। ছবি : সময়ের আলো।
হবিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া বলেছেন, আমি এলাকার কিং। আমি নবীগঞ্জ-বাহুবল উপজেলার সেরা নেতা। 

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তিনি হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। 

শেখ সুজাত মিয়া বলেন, গোটা কয়েকজন বাদে দলের সবাই আমার সাথে আছেন। রেজা কিবরিয়া আওয়ামীলীগ নিয়ে কাজ করছেন। আমি বাহুবল ও নবীগঞ্জ আসনে জনপ্রিয় নেতা। আমি ৪৫ বছর থেকে এই এলাকার হাটে-মাঠে কাজ করে আসছি। শরীরের ওজন থাকলেই প্রার্থী হেভিওয়েট হয় না, এলাকায় জনপ্রিয়তা থাকতে হবে। সুতরাং আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ। 


জবাবে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেন, বিদ্রোহী একজন আছেন। তবে সে গুরুত্বপূর্ণ কোন ভূমিকা পালন করতে পারবে না। বিদ্রোহী প্রার্থী মুছে যাবেন বলে মন্তব্য করেন ডা. রেজা কিবরিয়া। আমার সাথে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা আছেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   নির্বাচন  সরকার  বিএনপি  বিদ্রোহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: