চট্টগ্রামের বাঁশখালীতে দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা উল্টে আলী হোসেন (৪৮) নামে এক জেলে নিহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর পুরান ঘাট এলাকায় পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের আলী বলী পাড়ার আমির হামজার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামদাস পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরীফ হাসান জানান, সকালে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
সময়ের আলো/আআ