কলিগের সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ

হিজলা প্রতিনিধি

সারাদেশ

বরিশালের হিজলায় পরকীয়ার জেরে মো. আমির হোসেন (৩৫) নামে এক ‍যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী খোদেজা

2026-01-21T16:28:27+00:00
2026-01-21T20:42:48+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
কলিগের সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ
হিজলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:২৮ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ৮:৪২ পিএম
সংগৃহীত ছবি
বরিশালের হিজলায় পরকীয়ার জেরে মো. আমির হোসেন (৩৫) নামে এক ‍যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী খোদেজা বেগমকে আটক করেছে হিজলা নৌপুলিশ। 

বুধবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌপুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল। 

এর আগ গত ১৮ জানুয়ারি রাতে মেঘনা নদীর পাড়ে গলা কেটে হত্যা করা হয় মো. আমির হোসেনকে। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের স্বপন হাওলাদারের ছেলে। নিহতের মরদেহ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। 

হিজলা নৌপুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল, সেই ঘটনায় নিহতের স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

জানা যায়, ১১ বছর আগে আমির হোসেনের সঙ্গে একই গ্রামের বিল্লাল আকনের মেয়ে খোদেজা বেগম বিয়ে হয়। তাদের ঘরে দুইটি সন্তান রয়েছে। 


আমির হোসেনের ভাই শরীফ হাওলাদার জানান, মুন্সীগঞ্জের গনকবাজার এলাকার পাশাপাশি খাবারের হোটেলে কাজ করতো আমির ও খোকন। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। বাড়িতে যাতায়াতের সুবাদে খোকনের সঙ্গে আমিরের স্ত্রীর দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে পরিবারে অশান্তি হয়। আমার আব্বাকে ফোন দিয়ে একাধিকবার আমার ভাই এ কথা জানিয়েছিল।

দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে পরিবারের সদস্যরা বলেন, একজন ভালো মানুষকে বিশ্বাসঘাতকতার বলি হতে হয়েছে। আমরা সরকারের কাছে ন্যায়বিচার চাই।

সময়ের আলো/আআ

  বিষয়:   পরকীয়া  হত্যা  সন্তান  স্বামী  পুলিশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: