নাজনীন নীহা

আনন্দ সময় প্রতিবেদক

ক্যারিয়ারের শুরু থেকেই রোমান্টিক নাটকে দর্শকের মন জয় করে আসছেন ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা। সেই ধারাবাহিকতায় এবার প্রেম-ভালোবাসার নতুন একটি

2026-01-22T10:53:15+00:00
2026-01-22T10:53:15+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
নাজনীন নীহা
‘জনম জনমে’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৫৩ এএম 
অভিনেত্রী নাজনীন নীহা। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের শুরু থেকেই রোমান্টিক নাটকে দর্শকের মন জয় করে আসছেন ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা। সেই ধারাবাহিকতায় এবার প্রেম-ভালোবাসার নতুন একটি গল্পে কাজ করেছেন তিনি। নাটকের নাম ‘জনম জনমে’। এতে নীহার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকটি পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। ‘জনম জনমে’র কাহিনী লিখেছেন রায়হান মাহমুদ।

নাজনীন নীহার ভাষ্য-  ভালোবাসার গল্প নিয়েও অনেক নিরীক্ষা চালানো যায়। আবেগ-অনুভূতি কতভাবে, কত ঘটনা প্রকাশিত হয়, তার কিছুটা আভাস পাওয়া যাবে ‘জনম জনমে’। ভালোবাসার গল্প নিয়ে নির্মিত অনেক নাটকেই অভিনয় করার সুযোগ হয়েছে। তারপরও বলব, সেই সব নাটক থেকে এবারের গল্পটি অনেকটা আলাদা; যা দর্শকমনে দারুণভাবে ছাপ ফেলবে।

অভিনেতা ইয়াশ বলেন, সময় বদলায়, মানুষ বদলায়, তবু ভালোবাসা হারায় না। ভালোবাসা চিরন্তর গল্পের মতোই মনের কুঠিরে রয়ে যায়- এই কথাটা আরও একবার দর্শক উপলব্ধি করার সুযোগ পাবেন ‘জনম জনমে’ নাটকটি দেখার পর। যারা রোমান্টিক গল্প পছন্দ করেন, এই নাটক তাদের প্রত্যাশা পূরণ করবে বলে আমাদের বিশ্বাস। ‘জনম জনমে’ নাটকটি শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে দর্শকের জন্য উন্মুক্ত করা হবে বলেও এর নির্মাতা ও কলাকুশলীরা জানান।

এদিকে নাজনীন নীহা আরও কিছু নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত বছর এই অভিনেত্রী ‘মেঘবালিকা’, ‘চুপকথা’, ‘উইশ কার্ড’, ‘মিথ্যা প্রেমের গল্প’, ‘সহযাত্রী’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের মাঝে সাড়া ফেলেন। সর্বশেষ ‘অ্যারেঞ্জ ম্যারিজ’ নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন নীহা। এতে তার বিপরীতে রয়েছেন তৌসিফ মাহবুব। নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

এএডি/


  বিষয়:   জনম জনমে  নাজনীন নীহা 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: