যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ১৮

নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের নগরকান্দায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অবৈধ অস্ত্র ও মাদকসহ ১৮ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার তালমা ইউনিয়নের

2026-01-22T17:02:03+00:00
2026-01-22T17:02:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ১৮
নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম 
সংগৃহীত ছবি
ফরিদপুরের নগরকান্দায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অবৈধ অস্ত্র ও মাদকসহ ১৮ জনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া এলাকা থেকে তাদের আটক কর হয়। 

বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, শাকপালদিয়া এলাকায় দেশীয় অস্ত্রসহ একদল দুষ্কৃতিকারী অবস্থান করছেন এমন খবরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালায়। অভিযানে একটি সিঙ্গেল ব্যারেল পাইপগান, কার্তুজ (১২ গজ), ১০টি ঢাল, সাতটি বর্শা, ৮টি কাস্তে, ৬টি রামদা, ৫টি ছোট ছুরি, ​৪ কেজি গাঁজা এবং ১০২টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নারীসহ ১৮ জনকে আটক করা হয়েছে।

আটক ১৮ জন হলেন তালমা ইউনিয়নের বাসিন্দা মো. সহিদ মোল্লা (৬৫), মো. শহিদ মোল্লা (৬৬), সিয়াম শেখ (১৫), মো. পারভেজ ফকির (২৫), মো. নাজমুল (২৩), আয়মান আশরাফ (১৫), মো. ইয়াসিন মোল্লা (১৬), মো. আজিম মোল্লা (২৭), মো. শাজাহান শেখ (৩৬), মো. রবিউল মোল্লা (৩০), মো. ইদ্রিস মোল্লা (৪২), আলেয়া বেগম (৩৮), তামান্না আক্তার (২০), মনিরা আক্তার (৩৫), রুনা আক্তার (২২), নাদিয়া বেগম (৩২), নূরজাহান (৬০) ও জয়নব বেগম (৬০)।উদ্ধার মালামাল ও আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী, আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর কাজ করছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হবে।

সময়ের আলো/আআ



  বিষয়:   সেনাবাহিনী  পুলিশ  অভিযান  অস্ত্র 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: