জানা গেছে, অনুষ্ঠান চলাকালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিলটন প্রামানিক গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান। তার এ বক্তব্যের পর মঞ্চের সামনে ও আশপাশে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এত সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি কিছু সময় উত্তপ্ত থাকলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে ঘটনার পর নির্বাচনি পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে হিলটন প্রামানিক নিজের নিরাপত্তাহীনতার কথা জানান।
তিনি বলেন, গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান তো আমার কথা নয়। এটি আমাদের নেতা জিএম কাদের স্যারের কথা। এটা বলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা উদ্বেগজনক। এমন পরিস্থিতি চলতে থাকলে এদেশে ভোট হবেনা।
এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী এম. আকবর আলী বলেন, আমি তো রেকর্ড করিনি। সবাই দেখেছে, সবাই শুনেছে।
জামায়াতের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খানের ব্যক্তিগত সহকারী মো. বুলবুল বলেন, জাতীয় পার্টির হিল্টন প্রামাণিক ছিলেন সর্বশেষ বক্তা। তিনি সরাসরি গণভোটে ‘না’ ভোট দিতে বলেছেন। এটি উপস্থিত দর্শকরা মেনে নিতে পারেননি। তারা আপত্তি জানিয়েছে।
জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম আরিফ বলেন, আমি একটা মিটিং এ আছি। মিটিং শেষ করে আপনাকে ফোন করব।
এফআর