ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে জামায়াতের নারী কর্মীরা

নাটোর প্রতিনিধি

সারাদেশ

ভোটারদের জাতীয় পরিচয় পত্র ও বিকাশ নম্বর নেওয়ার অভিযোগ উঠেছে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে জামায়াতের প্রার্থীর গণসংযোগে যুক্ত নারী

2026-01-22T23:59:05+00:00
2026-01-23T00:03:22+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে জামায়াতের নারী কর্মীরা
বিএনপি নেতাদের অভিযোগ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১১:৫৯ পিএম  আপডেট: ২৩.০১.২০২৬ ১২:০৩ এএম
সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ। ছবি : সময়ের আলো
ভোটারদের জাতীয় পরিচয় পত্র ও বিকাশ নম্বর নেওয়ার অভিযোগ উঠেছে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে জামায়াতের প্রার্থীর গণসংযোগে যুক্ত নারী কর্মীদের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নাটোরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগের কথা জানান জেলা বিএনপি ও দলটির নির্বাচনি কমিটির নেতৃবৃন্দরা। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক ও নির্বাচনি কমিটির সভাপতি রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম-সচিব জিল্লুর রহমান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব এবং সদস্য মোস্তফিজুর রহমান শাহীন, নাসিম উদ্দিন নাসিম প্রমুখ। 

সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নাটোর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর পক্ষে দলটির নারী কর্মীরা ছাতনি সেন্টার মোড়ে বিভিন্ন দোকান ও বাড়িতে যায়। এসময় তারা ভোটারদের জাতীয় পরিচয়পত্র, বিকাশ নম্বর এবং পরিবারের প্রধান সম্পর্কে সংগ্রহ করছিল। এতে স্থানীয়রা ওই নারী কর্মীদের জিজ্ঞাসা করলে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। 

অথচ বিএনপিকে দোষারোপ করে জামায়াত সংবাদ সম্মেলন করেছে। সেখানে নাকি তাদের নারী কর্মীদের বাধা দেওয়া হয়েছে। 


সংবাদ সম্মেলন আরও বলা হয়, বিএনপি আদর্শের প্রতি অবিচল, সম্পূর্ণ নির্বাচনি আচরণবিধি মেনে গণসংযোগ করছে। অথচ জামায়াত শিবিরের কিছু লোকজনে অভিযোগ, তাদের নারী কর্মীদের বাধা ও শহরে তাদের ব্যানার ফেস্টুন তুলে ফেলা হচ্ছে। 

আমরা স্পষ্ট বলেছি, কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় দল নেবে না। ‘রোনালদো আর মেসি’ এই মাপের খেলোয়াড় ফাউল করে না, তাদেরকে ফাউল করা হয়। 

প্রসঙ্গত, এর আগে এদিন দুপুরে গণসংযোগকালে নিজেদের নারী কর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা ও হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে জামায়াতের নেতাকর্মীরা। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় পাল্টা সংবাদ সম্মেলন করল বিএনপি।

এফআর


  বিষয়:   নাটোর  বিএনপি  অভিযোগ  ভোটার  বিকাশ নাম্বার  সংগ্রহ  জামায়াত  নারী কর্মী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: