ইউটিউবে মিথিলার ‘জলে জ্বলে তারা’

আনন্দ সময় প্রতিবেদক

প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় এক বছর পর ইউটিউবে প্রকাশ হয়েছে মিথিলা অভিনীত ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনা করেছেন

2026-01-23T05:23:04+00:00
2026-01-23T05:23:04+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
ইউটিউবে মিথিলার ‘জলে জ্বলে তারা’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:২৩ এএম 
সংগৃহীত ছবি
প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় এক বছর পর ইউটিউবে প্রকাশ হয়েছে মিথিলা অভিনীত ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। তবে বদলে গেছে এর নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে সিনেমাটি দেখা যাচ্ছে।

জানা গেছে, ‘জলে জ্বলে তারা’ ইউটিউবে মুক্তি পেয়েছে প্রায় তিন মাস আগে। তবে বিষয়টি অনেকের অজানা ছিল। অবশেষে ফেসবুকে ‘জলে জ্বলে তারা’র মুক্তির বিষয়টি প্রকাশ করেন নির্মাতা অরুণ চৌধুরী। নাম পরিবর্তনের বিষয়ে নির্মাতা জানান, ডিস্ট্রিবিউটরের ইচ্ছার কারণে ইউটিউবে নাম পরিবর্তন করা হয়েছে।

Advertisement
সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির প্রেমের গল্প ওঠে এসেছে ‘জলে জ্বলে তারা’ সিনেমায়। এতে সার্কাসকন্যা চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। তার অভিনীত চরিত্রের নাম তারা। নদীর পাড়ে যার বাস। ঘুরে ঘুরে নানা ধরনের সার্কাস দেখিয়ে বেড়ায় সে। মিথিলা জানিয়েছিলেন, চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল।

এতে মিথিলার বিপরীতে হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোস্তাফিজ নূর ইমরান, মনিরা মিঠু প্রমুখ।  

সিনেমাটির চিত্রনাট্য করেছেন ইফফাত আরেফিন মাহমুদ ও অরুণ চৌধুরী। কাহিনিকার ইফফাত আরেফিন মাহমুদ। গত বছরের ১৪ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জলে জ্বলে তারা’।


সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   ইউটিউব  মিথিলা  জলে জ্বলে তারা 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: